এক দিনেই যুক্তরাষ্ট্রের ২ যুদ্ধবিমান ভূপাতিত; ইসরাইলে ইরানের পাল্টা হামলা

সোশ্যাল মিডিয়া দেয়া বিমানের ভাঙ্গা টুকরো
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

একই দিনে যুক্তরাষ্ট্রের দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। প্রথমে এফ ফিফটিন বিমান ইরানের মধ্যাঞ্চলে এবং অন্যটি এ টেন মডেলের যুদ্ধবিমান হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়। এরইমধ্যে বিমানের দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী বলছে, এ হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তাদের বাহিনীর এখনও লড়াই করার সক্ষমতা রয়েছে।

তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন:

এদিকে ইসরাইলের ওপর ইরানের পাল্টা হামলায় দক্ষিণ নেগেভের একটি শিল্প এলাকায় আগুন লেগেছে এবং মধ্যাঞ্চলীয় রোশ হায়িন ও পেতাহ টিকভাহ-এর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইল দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপর দু’টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে। এর মাধ্যমে এই অঞ্চলে ইসরাইলি বাহিনী তাদের দখলদারিত্ব আরও প্রসারিত করলো।

এসএস