২০২৮ নির্বাচনে ভ্যান্স-রুবিও হবেন অপ্রতিদ্বন্দ্বী, দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

২০২৮ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জেডি ভ্যান্স ও মার্কো রুবিও অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হবেন। একটি পডকাস্ট সাক্ষাৎকারে এ কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করলে তাদের পরাজিত করা অসম্ভব।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন এ দুজন। ক্রমবর্ধমান ইরান যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনকে রক্ষায় বরাবরই সামনে এগিয়ে এসেছেন ভ্যান্স এবং রুবিও।

যদিও এখন পর্যন্ত আসন্ন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কেউ প্রতিদ্বন্দ্বিতায় নামেননি। তবে কৌশলে নিজের উত্তরসূরি বেছে নেয়ার ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প।

জেআর