আদ-দ্বীনের ভবন ঝুঁকিপূর্ণ, হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না: স্বাস্থ্যমন্ত্রী

সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য
দেশে এখন
0

আদ-দ্বীন হাসপাতালের ভবনটি ঝুঁকিপূর্ণ, এটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আদ-দ্বীন হাসপাতালের ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয় এবং বিদ্যমান প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ হাসপাতাল পরিচালনায় অনুপযোগী। হাসপাতালে ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘এখনই হাসপাতাল বন্ধ করছে না। শিশু মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন:

সাখাওয়াত হোসেন বলেন, ‘ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে ভবন পরিদর্শন থেকে আগে থেকেই সতর্ক থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘আগামী রোববারের মধ্যে প্রচলিত আইন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

প্রতিবেদনটিতে উঠে এসেছে ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত রোগীর উপস্থিতি ছিলো। যেখানে ভেন্টিলেটর ছিলো না। পাশাপাশি এসি বন্ধ থাকায় অক্সিজেনের মাত্রা কমে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যার কারণে শিশুগুলোর মৃত্যু হয় বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এসএস