আইসিসির বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক অপরাধ আদালত, ডোনাল্ড ট্রাম্প
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

এটি কার্যকর হলে আদালতটির সঙ্গে বেশিরভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ করতে পারে ওয়াশিংটন।

চলতি সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের মধ্যেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করবে মার্কিন প্রশাসন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, নিষেধাজ্ঞার ফলে ছয় থেকে সাত মাসের সময়সীমা পার হওয়ার পর আইসিসির সঙ্গে বেশিরভাগ লেনদেনের ইতি টানবে ওয়াশিংটন।

এর আগে ২০২৫ সালে আদালতটির প্রেসিডেন্ট তোমোকো আকানেসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এসএস