তবে কিছুটা কমেছে ডব্লিউটিআই বা মার্কিন তেলের দাম। প্রতি ব্যারেলের দাম এখন ১১১ দশমিক ৫৪ ডলার। তবে এখনও হরমুজ প্রণালিতে সিলেক্টিভ ব্লকেড বা নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু রেখেছে আইআরজিসি। সাধারণ জাহাজ চলাচল প্রায় ৯৩ থেকে ৯৫ শতাংশ বন্ধ রয়েছে।
আরও পড়ুন:
তবে তেহরানের অনুমতি নিয়ে অত্যন্ত সীমিত পরিসরে চলাচল করছে কয়েকটি নির্দিষ্ট দেশের পতাকাবাহী জাহাজ। আর লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালিতে হুথিরা হামলার হুমকি দেয়ায় আরও স্থবির হয়েছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা।
বিবিসির তথ্য, দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের দীর্ঘ পথ ব্যবহার করে পণ্য পরিবহন করছে অনেক জাহাজ কোম্পানি। তবে এতে অতিরিক্ত সময় লাগছে।





