অভিজ্ঞতা ছাড়াই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইনোভেশন ইউনিট, ডিজিটাল ব্যাংকিং ডিভিশন অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ এপ্রিল থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসোসিয়েট

বিভাগ: ইনোভেশন ইউনিট, ডিজিটাল ব্যাংকিং ডিভিশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

এই পদে আবেদন করতে বিবিএ অথবা অর্থনীতি/সিএসই/ডিজিটাল ব্যাংকিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে এআই (AI), আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং এবং ফিনটেক বিষয়ে ভালো দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন আকর্ষণীয় বেতন। নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর