অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

সেভ দ্য চিলড্রেন ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। জুলাইয়ের ১ তারিখ থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

পদের নাম: সিনিয়র অফিসার

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

এ পদে আবেদনের জন্য প্রার্থীর এমএসএস/বিএসসি অথবা দুর্যোগ ব্যবস্থাপনা/এনভায়রনমেন্টাল সায়েন্স/ডেভেলপমেন্ট স্টাডিজ/নগর ও আঞ্চলিক পরিকল্পনা/ভূগোল/সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়াও এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা । আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। এ পদে জন্য যেকোনো বয়সের প্রার্থী আবেদন করতে পারবে। বেতন আলোচনা সাপেক্ষে। সেই সঙ্গে সংস্থার নীতিমালা অনুযায়ী সুবিধাসহ আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর