স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

স্কয়ার গ্রুপ ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন:

এ পদে আবেদন করতে প্রার্থীর সর্বোচ্চ ৩৫ বছর বয়স হতে হবে। তবে অবশ্যই ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির জন্য আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদের জন্য আবেদন করতে পারবেন। অফিসে কাজ করতে হবে। চাকরির ধরন ফুলটাইম।

এই পদে আবেদন করতে প্রার্থীর ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস