ইবনে সিনা হাসপাতালে চাকরির সুযোগ

ইবনে সিনা ও চাকরির বাজার
চাকরির বাজার
0

ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ওটি ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

চাকরির ধরণ: বেসরকারি চাকরি

পদের নাম: ওটি ইনচার্জ

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৬

আবেদন প্রার্থীদের নার্সিংয়ে বিএসসি ডিগ্রি অথবা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলে নিবন্ধিত হতে হবে। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে।

এ পদে আবেদন করতে প্রার্থীর হাসপাতালে অপারেশন থিয়েটার ব্যবস্থাপনা অথবা অনুরূপ কোনো তত্ত্বাবধায়ক পদে কমপক্ষে ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন চুক্তিভিত্তিক। কর্মস্থল হবে ঢাকা (কেরানীগঞ্জ)। এ পদে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন পাবেন। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস