মুক্তাগাছায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ
এখন জনপদে
আইন ও আদালত
0

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা কৃষকলীগ নেতা মজনু খানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-১৪ এর ময়মনসিংহ কোম্পানির একটি অভিযানিক দল বুধবার (৯ এপ্রিল) বিকালে মুক্তাগাছায় অভিযান চালিয়ে মজনু খানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

মুক্তাগাছা উপজেলার ৫নং বাঁশাটি ইউনিয়নের উত্তর গোয়ারী গ্রামের মৃত আ. হালিম খানের ছেলে মজনু খান।

মজনু খানের বিরুদ্ধে এলাকায় সংখ্যালঘুদের জমি জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ রয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিকালে তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে পুলিশ তাকে আদালতে নিলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

সেজু