চিফ প্রসিকিউটর পদ হারাতে পারেন তাজুল ইসলাম

তাজুল ইসলাম
দেশে এখন
আইন ও আদালত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠেছে। তবে, এ বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

ট্রাইব্যুনালের একাধিক প্রসিকিউটর নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে তাকে বিষয়টি জানানো হয়েছে।

মূলত, জুলাই আন্দোলনে সারা দেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য গত ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।

আরও পড়ুন:

নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলাম নিয়োগ পাবেন এমন আলোচনাও তৈরি হয়েছে। তবে আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।

এফএস