এ মামলায় ১৬ জুলাই ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রাম শহরে মুরাদপুরে নিহত হন। জুলাইয়ের আন্দোলনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আরও ৫ জন নিহত হন।
এসব ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২২ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করে। আসামি করা হয় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, মুহিবুল হক চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ যুবলীগ, ছাত্রলীগের ২২ নেতাকর্মীকে।
আরও পড়ুন:
এর আগে, এই মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নতুন করে ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করবে প্রসিকিউশন। সাবেক এমপি ফজলে করিম চৌধুরী এ মামলায় গ্রেপ্তার আছেন।





