হামের টিকা নিয়ে অবহেলা: দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

হাইকোর্ট
আইন ও আদালত
0

হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হামের ভ্যাকসিন কার্যক্রম নিয়মিত রাখার নির্দেশও দেয়া হয়েছে।

আজ (সোমবার, ২৭ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গত দুই বছর হামের টিকা কার্যক্রম অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দেয়া হয়েছে।

আরও পড়ুন:

টানা দুই মাসে হামের সংক্রমণে বিপর্যস্ত জনজীবন। প্রতিদিন শিশুরা হামের ভাইরাসে মারা যাচ্ছে। গত রোববার একদিনে ১১ শিশুর হামে মৃত্যু হয়। এ পর্যন্ত দুইশোর বেশি শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। হামের সংক্রমণ মোকাবিলা ও শিশুদের স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে করা এক রিটের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে।

এফএস