আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কাজ নিয়ে সরকার সন্তুষ্ট: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
দেশে এখন
আইন ও আদালত
0

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কাজ নিয়ে সরকার সন্তুষ্ট। সেখানে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি বলেও জানান তিনি।

আজ (সোমবার, ৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়লেও ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে না। আইন অনুযায়ী অপরাধের বিচার করা হবে।’

আরও পড়ুন:

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি প্রধান বিচারপতি নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত, এ বিষয়ে কারও হস্তক্ষেপ করার সুযোগ নেই।’

হাইকোর্টে বিচারপতি নিয়োগে বয়স নির্ধারণ নিয়ে করা আইন এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান আইনমন্ত্রী।

এসময় ট্রাইব্যুনালের বিচারপতি ও চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

এসএস