চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াত প্যানেলের ভোট বর্জন

চট্টগ্রাম
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন
এখন জনপদে
আইন ও আদালত
0

অবশেষে নানা নাটকীয়তার পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। শেষ হবে বিকাল ৪ টায়। এদিকে নির্বাচন কমিশনের পক্ষপাত আচরণের কারণে গতকাল নির্বাচন বর্জন করে জামাত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ।

সকাল দশটায় তরা আইনজীবী ভবনের সামনে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেন। বিপরীতে মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দেয় জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ।

জামায়াত প্যানেলের অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট হয়ে একটি প্যানেলকে জিতিয়ে দিতে পরিকল্পিতভাবে সম্পাদকীয় প্যানেলের ৯ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।

আরও পড়ুন:

পরবর্তীতে নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন বাতিলের জন্য মামলা হলে গতকাল মামলাটি খারিজ হয়ে যায়।

এদিকে জাতীয়তাবাদী প্যানেলের নেতৃবৃন্দরা বলছেন, জামাত সমর্থিত আইনজীবী ফোরাম পূর্ণাঙ্গ পেনাল্টিতে ব্যর্থ হয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচনে ২১টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ নয়টি পদে একক প্রার্থী থাকায় আজ ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে মোট ভোটার ৪৫৫৪ জন।

এফএস