চট্টগ্রামের শিশু ধর্ষণ মামলার রায় আজ

চট্টগ্রাম
অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে
এখন জনপদে
আইন ও আদালত
1

চট্টগ্রামের বাকলিয়ায় বহুল আলোচিত চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় রায় ঘোষণা করা হবে আজ। এ মামলায় একমাত্র আসামি মুনির হোসেন। আজ (বুধবার, ১৭ জুন) দুপুরে মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দিবেন।

মাত্র ১৩ দিনে চাঞ্চল্যকর এ ঘটনার বিচার শেষ হলো, যা বিচারিক কার্যক্রমে নতুন দৃষ্টান্ত। গত ২১ মে চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের ওই শিশুকে ধর্ষণ করে আসামী মুনির।

এ ঘটনায় ৪ জুন আদালতে অভিযোগ পত্র দেয় পুলিশ। মামলায় মোট ১৮ জনের স্বাক্ষ্যগ্রহণ করে আদালত।

আরও পড়ুন:

যদিও আসামী মুনির নিজেকে নির্দোষ দাবী করে। এর আগে গত ২১ মে বাকলিয়া শিশু ধর্ষণের ঘটনায় তোলপাড় হয় পুরো দেশে।

ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত মনির হোসেনকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। রাতভর সে সংঘর্ষে ১৮ পুলিশসহ অর্ধশত আহত হয়।

এফএস