ধোবাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার ২ আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ময়মনসিংহ
দুই আসামি
এখন জনপদে
আইন ও আদালত
2

ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছর বয়সী শিশু নিছামনিকে গণধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনায় আসামি সায়েম ও মারুফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

এ নিয়ে ঘটনায় জড়িত চার আসামিই আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করলো।

আজ (বুধবার, ১৭ জুন) বিকেলে কড়া নিরাপত্তায় আসামিদের ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহার আদালতে তোলা হয়।

জবানবন্দি গ্রহণের পর কিশোর মারুফকে টঙ্গীর সংশোধন কেন্দ্র এবং সায়েমকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন:

বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে দ্রুত পুলিশ রিপোর্ট আদালতে জমা দেয়া হবে জানিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) অপর দুই আসামি আরিফ ও রাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গত রোববার (১৪ জুন) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার টাংঙ্গাটি গ্রামের পাঁচ বছরের শিশু নিছামনি নিখোঁজের পর বাড়ির পাশের কংস নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। দাফনের জন্য গোসল করানোর সময় ধর্ষণের পর হত্যার বিষয়টি ধরা পড়ে।

এসএস