ডিএমপি’র অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৮৭

গ্রেপ্তারের প্রতীকী ছবি
দেশে এখন
আইন ও আদালত
0

রাজধানীতে অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট। নগরীর বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় গতকাল (রোববার, ২৮ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ (সোমবার, ২৯ জুন) এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে একজন তালিকা বহির্ভূত চাঁদাবাজ, ৩৭ জন সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ও ৪৯ জন মাদক কারবারী।

এতে আরও বলা হয়, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ