বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি ৬ জুলাই

হাইকোর্ট
আইন ও আদালত
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি-আরটিএর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের ওপর আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানি আগামী সোমবার (৬জুলাই)।

আজ (সোমবার, ২৯ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হয়। অ্যাটর্নি জেনারেল শুনানির জন্য আরও সময় চাইলে হাইকোর্ট এক সপ্তাহ সময় পিছিয়ে দেন।

রিটকারি আইনজীবী মনে করেন, এ চুক্তির ফলে বাংলাদেশের ওপর অসম দায়বদ্ধতা চাপিয়ে দেয়া হয়েছে। এর ফলে প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক সংস্থার স্বায়ত্তশাসন খর্ব হওয়া এবং দেশিয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার ক্ষতির আশঙ্কা রয়েছে। সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন:

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বাণিজ্য চুক্তি করে। চুক্তিতে ১৩১টি শর্ত রয়েছে, যা বাংলাদেশকে মানতে হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত মানতে হবে। চুক্তিটি নিয়ে এরই মধ্যে দেশে নানা ধরনের সমালোচনা হচ্ছে।

এফএস