জুলাই গণঅভ্যুত্থান: হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

এ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার আছেন।

পলাতক আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিমসহ ১৭ জন। জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জন হত্যার শিকার হন।

জেআর