রিমা ধর্ষণ মামলায় আপিলে মৃত্যুদণ্ড বাতিল, দুইজনের যাবজ্জীবন

হাইকোর্ট
আইন ও আদালত
0

শরীয়তপুরে প্রায় ৯ বছর আগে স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন হাইকোর্ট। দুই আসামিকে খালাস দিয়ে অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

আজ (সোমবার, ৬ জুলাই) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

এ রায়ে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন— আব্দুল লতিফ সরদার ও মজিবর রহমান।

২০১৭ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আহাম্মেদ চৌকিদার কান্দি গ্রামের ইলিয়াস চোকদারের মেয়ে রিমা আক্তার নিখোঁজ হয়। পরে ১৩ সেপ্টেম্বর বিকালে নাওডোবা মজিদ হাওলাদারকান্দি গ্রামের খোকন হাওলাদারের পরিত্যক্ত ভিটায় পাটকাটি দিয়ে ঢাকা ক্ষতবিক্ষত অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা ইলিয়াস চোকদার ১৪ সেপ্টেম্বর বাদী হয়ে জাজিরা থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৭ মে শিশু রিমাকে ধর্ষণের পর হত্যার দায়ে চারজনকে ফাঁসির আদেশ দেয় শরিয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

জেআর