যাবজ্জীবন
নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় মো. আলম (৪০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

বরগুনায় ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন

বরগুনায় ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন

বরগুনায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

গাজীপুরে শিশুকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

গাজীপুরে শিশুকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

গাজীপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানারও আদেশ দেয়া হয়।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেয়া হয়েছে।

টাঙ্গাইলে শিশুপুত্র হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

টাঙ্গাইলে শিশুপুত্র হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

টাঙ্গাইলে শিশুপুত্রকে হত্যার দায়ে সাবরিনা নাহার সিনথী নামে এক সৎমাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ (বুধবার, ৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত সিনথী (২৪) রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে।

টাঙ্গাইলে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ ৩ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইলে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ, চালকসহ ৩ জনকে যাবজ্জীবন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস আজ (রোববার, ২৫ অক্টোবর) দুপুরে এই রায় দেন।

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৬ আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৬ আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এ রায় দেন।

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী হত্যা মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

নওগাঁয় গৃহবধূ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

নওগাঁয় গৃহবধূ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

নওগাঁয় কহিনুর বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে সোহেল রানা ওরফে হানিফ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ড দেয়া হয়েছে।

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী-শাশুড়ির যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী-শাশুড়ির যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রী সুমি (গিরিনা) হত্যা মামলায় স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

মৌলভীবাজারে আজিজুল হত্যা মামলা: ১৩ বছর পর ২ আসামির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

মৌলভীবাজারে আজিজুল হত্যা মামলা: ১৩ বছর পর ২ আসামির ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুল আজিজ নামের একজনকে হত্যা ও তার বাড়িতে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় দু’জন আসামিকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার আরও চার আসামিকে খালাস দেন আদালত।