ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ গ্রেপ্তার, ৪১ মামলা

ডিএমপি লোগো
আইন ও আদালত
0

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় অভিযানে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ২৫ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ৮৫ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, ১টি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল এবং নগদ ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।

এছাড়া ১টি প্রাইভেট কার ও ২টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এসময় ১ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ