শিশু ধর্ষণ-হত্যার তিন মামলায় তিন আসামির ফাঁসির আদেশ

আদালতের প্রতীকী ছবি
আইন ও আদালত
0

চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আর চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এদিকে মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগরে ২০২৩ সালে শিশু মরিয়মকে ধর্ষণের পর হত্যা করে কয়েকজন দুর্বৃত্ত। ঘটনার পরের দিন নিহতের পিতা বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

এরপর স্থানীয় একটি ইটভাটার সিসিটিভির ফুটেজ দেখে ধর্ষণ ও হত্যা মামলার আসামি আবুল হোসেন ফটিককে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় ৩১ জন সাক্ষীর সকলের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন আদালত।

আরও পড়ুন:

এদিকে ২০২২ সালের মাগুরার শ্রীপুরে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খাতুন বাড়ি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর পাশের কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই মামলায় হাসান শেখকে ফাঁসির আদেশ দেয়।

এফএস