আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) চিফ প্রসিকিউটরের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত।
চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার আরেক সাবেক সেনা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো মোজাফফরের। মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফরের সংশ্লিষ্টতা খুঁজতে দুইজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর।
গত ১৫ জুলাই রাতে বনানী ডিওএইচএসের একটি বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি অপহরণে অভিযুক্ত ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।





