শাপলা চত্বর হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল প্রসিকিউশনের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞসহ, মানবতাবিরোধী অপরাধের মামলায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ (সোমবার, ২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে নিয়মানুযায়ী এ মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার থাকা আসামিদের হাজির করার জন্য দিন ধার্য করবে ট্রাইব্যুনাল।

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিককে এই মামলার আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাসহ এই মামলার ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন।

২০১৩ সালের ৫ মে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে প্রসিকিউশন এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পেয়েছে। এরমধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

এফএস