গেল সপ্তাহে নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম যৌথ বৈঠকে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটানোর অঙ্গীকার করেছেন বিরোধী নেতারা। ইসরাইলি প্রেসিডেন্টের কাছে আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার সুপারিশ করতে সম্মত হয়েছেন তারা।
এদিকে, ক্ষমতা গ্রহণের পরই পার্লামেন্ট স্পিকারকে অপসারণ ও নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের বিধানগুলো বাতিল করার অঙ্গিকার করেছেন বিরোধীরা। নেতানিয়াহুকে বাদ দিয়ে যেকোনো জোটকে সমর্থন জানাতে প্রস্তুত বলে জানিয়েছে ১৯টি আসন পাওয়া দুটি আরব দল।
যদিও একজন বিরোধী নেতা তাদের সমর্থন নাকচ করে দিয়েছেন। নেসেটের ১২০ আসনে বিরোধীদের দখলে ৪৮টি এবং নেতানিয়াহুর জোটের দখলে ৫৩টি আসন। এমন অবস্থায় ইসরাইলে সরকার গঠনের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে।





