ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৮ জন গ্রেপ্তার, মামলা ৬৫

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
আইন ও আদালত
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ৫ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় অভিযানে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন, ৩৮ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১ সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৪৪৩৯ পিস ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জারসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসময় দু’জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।—বাসস

এএইচ