সাদ্দাম-ইনানকে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ; ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল

ওবায়দুল কাদের, সাদ্দাম ও ইনান
আইন ও আদালত
1

২০২৪ সালের ১১ জুলাই ছাত্রলীগের সাদ্দাম-ইনানকে সরাসরি ফোন করে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া এক কল রেকর্ডে শোনা যায়, ওবায়দুল কাদের সাদ্দামকে বলছেন, এদের মারোনা কেন? বড় হতে দাও কেন? আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) এ কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

এসময়, সাদ্দাম পুলিশের দোহাই দিয়ে বলেন, ‘পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে।’

এর আগে, গত মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তারই ধারাবাহিকতায় আজও যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন।

আরও পড়ুন:

এ মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

আসামিরা সবাই পলাতক। এ বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। গত ২ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ ২৮ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

এফএস