নগদের সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দের আদেশ

নগদের সাবেক এমডি তানভীর মিশুক
আইন ও আদালত
0

দুদকের আবেদনে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নামে থাকা ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক শাহজাহান মিরাজের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

অভিযোগে বলা হয়, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নগদের সার্ভিস প্রদান করার জন্য এজেন্ট হিসেবে কাজ করে নগদের সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের প্রতিষ্ঠান থার্ড ওয়েব টেকনোলজি লিমিটেড।

তারা এজেন্ট নিয়োগসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংক থেকে প্রশাসক নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন:

দুদক বলছে, ওই সময়কালে বিভিন্ন সরকারি ভাতাদি প্রদানে ১ হাজার ৭০৬ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এসব ঘটনায় থার্ড ওয়েব টেকনোলজি লিমিটেডের তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নামে ১৬ কোটি ৮৪ লাখ শেয়ার জব্দের আবেদন করা হয়, যেখানে টাকার পরিমাণ ৭৮৬ কোটি টাকা।


এফএস