আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সকালে স্বশরীরে আদালতে হাজির হন আইভী। মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম সড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ বাংলা ব্যাকের সামনে গুলিতে নিহত হন রিক্সাচালক তুহিন। এ ঘটনায় নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ সেপ্টেম্বর মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
মামলাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান।
মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে শুনানী শেষে আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ বলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আদালত ত্যাগ করেন আইভী।
আইভীর আইনজীবি আওলাদ হোসেন বলেন, ‘আজকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনর্জামিনের দিন ধার্য ছিলো। আমরা আদালতে পুর্নজামিনের আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন।’





