নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কঠোর আইন প্রণয়ন করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
দেশে এখন
0

পোলট্রি ফিডে অ্যান্টিবায়োটিক মেশানো বন্ধ এবং ফিডের দাম কমানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে অচিরেই এ বিষয়ে সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে।

আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা জানান তিনি।

আরও পড়ুন:

এসময় প্রতিমন্ত্রী পোলট্রি খাতের নানা সংকট ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘প্রান্তিক নারীদের হাঁস-মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি, দেশের প্রতিটি পোলট্রি খামারকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে।’ এছাড়া দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে ডিম রপ্তানি আরও বাড়াতে উৎপাদন বৃদ্ধি ও পোল্ট্রি খাতের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এসএইচ