আজ (রোববার, ৮ নভেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুয়া প্রতিশ্রুতি ও নকশা ব্যত্যয়ের কারণে প্রায় ৪০ হাজার নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র তুলে ধরে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সেপ্টেম্বর পর্যন্ত এসংক্রান্ত প্রায় ১০ হাজার মামলা বিচারাধীন রয়েছে, যেখানে জড়িত রয়েছে ১২ হাজার কোটি টাকা। যথাযথ অনুমোদন, জমির স্বত্ব এবং সুনির্দিষ্ট ফ্ল্যাটের আইনি নিশ্চয়তা না থাকায় চরম আর্থিক ও সামাজিক সংকটে পড়ছেন সাধারণ ক্রেতারা।
পরিস্থিতি মোকাবিলায় শেয়ারভিত্তিক প্রকল্পগুলোতে জরুরি ভিত্তিতে স্বাধীন কারিগরি ও আইনি নিরীক্ষা চালানোর দাবি জানিয়েছে রিহ্যাব।
পাশাপাশি, বৈধ অনুমোদন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের নতুন প্রকল্পের বিক্রয় ও অর্থ সংগ্রহ কঠোরভাবে বন্ধ রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।





