যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

মোহসেন রেজায়ি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধ শুরু করলে দেশটিকে ‘ভয়াবহ জবাব’ বা মারাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে শনিবার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর কয়েক দিন পর তিনি এমন মন্তব্য করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি লেখেন, ‘আপনারা যুদ্ধে ও নির্বাচনে হেরেছেন। ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, রুবিও বিদায়ের পথে, হেগসেথকে শিগগিরই বরখাস্ত করা হতে পারে, আর সেন্টকমের কমান্ডার এখন পডকাস্টার!’

মার্কিন নেতৃত্বের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মোহসেন রেজায়ি আরও লেখেন, ‘তাহলে ওয়াশিংটনে ঠিক কাকে এই বার্তাটি পৌঁছে দিতে হবে? যুদ্ধ শুরু করুন, আর এর জবাবে ভয়াবহ আঘাতের মুখোমুখি হতে হবে।’

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস) ও উচ্চকক্ষ সিনেট—উভয় স্থানেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ডেমোক্র্যাটরা। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি আইনসভার উভয় কক্ষ থেকেই তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়। ওয়াশিংটনের এই রাজনৈতিক পটপরিবর্তন ও অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই হুঁশিয়ারি দিল তেহরান।

এএম