ডেঙ্গু নিধনে মশক কর্মীদের গাফিলতি নেই: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক
দেশে এখন
0

ডেঙ্গু নিধনে মশক কর্মীদের কোনো গাফিলতি নেই, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

আজ (রোববার, ৮ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টারসহ একযোগে ২৯টি এলাকায় বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রশাসক জানান, আজ থেকে শুরু হওয়া এই অভিযান দুই সপ্তাহ পর্যন্ত চলবে এবং প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদেরও সামগ্রিকভাবে সচেতন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এক্ষেত্রে প্রশাসনের দায়িত্ব অর্ধেক এবং নাগরিকদের দায়িত্ব অর্ধেক।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম আরও বলেন, ‘দেশ পরিচালনায় শুধু প্রধানমন্ত্রী নন, তার সঙ্গে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করবে। একইসাথে ঢাকা মহানগরীকে একটি ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবাই মিলে কাজ করা হবে।

সবশেষে ঢাকা মহানগর দক্ষিণের নতুন দায়িত্ব পাওয়ার পর সবার সহযোগিতা চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

জেআর