কাদের মোল্লার ফাঁসি ‘মিসক্যারেজ অব জাস্টিস’: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
আইন ও আদালত
0

কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা—বিচারপতি হিসেবে এই চেয়ার থেকে যে রায় হয়েছে তা লজ্জার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সেই সঙ্গে এ ধরনের ঘটনাকে মিসক্যারেজ অব জাস্টিস বলেও মন্তব্য করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধে আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন সাজার বিরুদ্ধে আপিল শুনানিতে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এসময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৩ বছরের একজনকে কিভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়?

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুর জেলার নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তারা এই সাজার বিরুদ্ধে আপিল করেন। তিনজনই বর্তমানে কারাগারে আছেন।

নকলার চারজনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এসএস