পরিবহন ভাড়া বৃদ্ধির অজুহাতে পণ্যের দর সামান্য বেশি রাখছেন বিক্রেতারা, বাজারে মরিচ ৬০ টাকায় অপরিবর্তিত রয়েছে, টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকায়। চিচিঙ্গা, বরবটি ৬০ থেকে ৬৫ টাকায় মিলছে।
শীতের আগাম জাতের সিম পাওয়া যাচ্ছে ১০০ টাকার মধ্যে। গাজরের দর কিছুটা বেশি হলেও গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শসার দাম কেজিতে ২০ টাকা বেড়ে হয়েছে ১২০ টাকা।
আরও পড়ুন:
ক্রেতারা জানান, বাজারে সবজির দাম কিছুটা বেশি মনে হচ্ছে কিছু ক্রেতাদের। আবার ভিন্ন কথা জানাচ্ছেন অনেকে।
ঢেঁড়স, পটোল, করোলা ৬০ থেকে ৬৫ মিলছে,গত সপ্তাহে একই দাম ছিলো। আর মুলা, লাউ, মিষ্টি কুমড়া, বেগুনের দর রয়েছে অপরিবর্তিত।
এদিকে দেশের বেশ কিছু নদ নদীর পানি কম হওয়ার কারণে বেড়েছে সব রকম মাছের জোগান ও সরবরাহ। যার মধ্যে কার্প, রুই বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০, কাতলা ও পাবদা ৩২০ থেকে ৩৮০ মিলছে। টেংড়া ৫২০, শোল, চিংড়ি পাওয়া যাচ্ছে ৭২০ থেকে ১২০০ টাকা দরে।





