মেট্রোরেলের দুর্ঘটনার পেছনে রেলের নকশায় ভুল থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক

ইশরাত এলিজা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির পরিচালক ফারুক আহমেদ
দেশে এখন
0

মেট্রোরেলের সাম্প্রতিক দুর্ঘটনার পেছনে নকশায় ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিকমতো কাজ বুঝে না নেয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। আজ (সোমবার, ৩ নভেম্বর) মেট্রো ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ।

ফারুক আহমেদ বলেন, ‘তদন্তের পরই দুর্ঘটনার নিশ্চিত কারণ বলা যাবে। তবে কাজ বুঝে নেয়ার দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠানের অদক্ষতা থাকতে পারে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘খরচ অনুযায়ী এটি পৃথিবীর সেরা মেট্রো হওয়ার কথা, কিন্তু ৫০ বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও আমরা অসহায়। তদন্ত শেষে কোনো অনিয়ম থাকলে থাকলে দায়ীদের আইনের আওতায় আনা হবে।’

এমন সংকটে প্রতিষ্ঠানটি মেট্রোরেলের নিরাপত্তা নিরীক্ষার কথাও ভাবছে বলে জানিয়েছে।

ইএ