গত ৪ নভেম্বর অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিয়েছিল মতবিরোধ দূর করতে। কিন্তু সময়সীমা পার হলেও অধিকাংশ দল নিজেদের আগের অবস্থানে অনড় রয়েছে।
আরও পড়ুন:
সরকারের একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট— দুটোই একই দিনে আয়োজনের সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।
আগামী ১৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। এরপর ১৫ নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ ও গণভোটের জন্য অধ্যাদেশ জারি করতে পারেন প্রধান উপদেষ্টা।




 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)
