দেশ-বিদেশে বহুমুখী নিরাপত্তাঝুঁকি, রাজনৈতিক ঐকমত্যের আহ্বান ড. দিলারা চৌধুরীর
আবিদ মঈন
.
দেশে এখন
Print Article
Copy To Clipboard
0
দেশের ভেতরে ও বাইরে বহুমুখী নিরাপত্তাঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী। এ সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকার আহ্বান জানান তিনি। আজ (রোববার, ৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ভয়েস ফর রিফর্মস এবং ব্রেইনের আয়োজনে আঞ্চলিক সম্পর্কের নতুন সমীকরণের প্রেক্ষিতে ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় ড. দিলারা চৌধুরী বলেন, ‘এক দিনে গণভোট আর নির্বাচনের ফলে জুলাই সনদ মূল্যহীন হয়ে পড়তে পারে।’
আলোচনা অনুষ্ঠানে রাজনৈতিক এবং অন্যান্য নিরাপত্তা বিশ্লেষকরাও উপস্থিত ছিলেন। এসময় তারা দেশের সামরিক সক্ষমতা বাড়াতে সেনাসদস্য বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে সামরিক প্রশিক্ষণ দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।