বরখাস্ত ৪৬ পল্লী বিদ্যুৎ কর্মীকে পুনর্বহাল করেছে বিদায়ী অন্তর্বর্তী সরকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
দেশে এখন
0

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) পরিচালিত পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) বরখাস্ত হওয়া ৪৬ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করেছে বিদায়ী অন্তর্বর্তী সরকার। আজ (রোববার, ১৪ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০২৪ সালে সংস্কার দাবি ও বৈষম্যমূলক নিয়ম বাতিলের দাবিতে আন্দোলন করেন এসব কর্মকর্তা কর্মচারী। এর ফলে তাদের বরখাস্ত করা হয়। এসব কর্মীদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ গত ১০ ফেব্রুয়ারি তাদের চাকরিতে পুনর্বহালের আদেশ জারি করে।

পুনর্বহালের আদেশে স্বাক্ষরকারী বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বরখাস্ত হওয়া কর্মীদের আবেদন বিবেচনায় নিয়ে জ্বালানি উপদেষ্টা বিআরইবিতে পূর্বের পদে তাদের পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘পুনর্বহাল আদেশ কার্যকর করার জন্য মন্ত্রণালয় বিআরইবি চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে।’

আবেদনকারীরা তাদের চিঠিতে উল্লেখ করেন, পল্লী বিদ্যুৎ খাতে সংস্কার, পেশাগত বৈষম্য দূরীকরণ এবং অভিন্ন সার্ভিস কোড প্রবর্তনের দাবিতে তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেছিলেন।

তারা জানান, আন্দোলনের সময় অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, যার ফলে বিভিন্ন আদেশে তাদের বরখাস্ত করা হয় এবং চুক্তি বাতিল করা হয়। মানবিক কারণে কর্মচারীরা পুনর্বহালের আবেদন করেছিলেন।—বাসস

এএইচ