ঈদের কেনাকাটায় শপিংমল-মার্কেটে ক্রেতার ভিড়,দামে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

ঈদের জন্য কেনাকাটা চলছে
বাজার
দেশে এখন
0

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিংমল ও মার্কেটে এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ।

মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের উৎসব উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন শপিংমল ও মার্কেট ঘুরে দেখা যায়, নারী, পুরুষ ও শিশুদের পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। নতুন ডিজাইনের পাকিস্তানি থ্রি-পিস, শাড়ি, ছেলেদের পাঞ্জাবি আর শিশুদের বাহারি পোশাক কিনতে আগ্রহী ক্রেতারা।

যেখানে এক একটি শাড়ি বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। আর পাকিস্তানি থ্রি পিস পাওয়া যাচ্ছে ২ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। তবে চাহিদার রয়েছে মেয়েদের পাকিস্তানি ফার্সি যা পাওয়া যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন:

তবে দাম বেশি থাকায় পছন্দের পোশাক কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। অভিযোগ করছেন, বাড়তি দাম রাখার। বাড়তি দাম এবং অরিজিনাল পণ্য নিয়ে কিছুটা সন্দিহান বলে জানান ক্রেতারা।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, শুরুতে বিক্রি কিছুটা কম থাকলেও এখন ক্রেতার ভিড় বাড়ছে। তবে চাহিদার শীর্ষে রয়েছে আমদানি করা পোশাক। বিক্রেতারা জানান, আমদানি কারণে কিছুটা দাম বাড়লেও গত বছরের চেয়ে অনেক কম।

প্রিয়জনের জন্য নতুন পোশাক আর ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।

জেআর