১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে: ডিজি এনআইডি

জাতীয় পরিচয়পত্র
দেশে এখন
0

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।

আজ (বুধবার, ১১ মার্চ) এ এস এম হুমায়ুন কবীর বাসসকে এ তথ্য জানিয়েছেন।

এনআইডি ডিজি বলেন, ‘আজ পর্যন্ত আমাদের সার্ভারে ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং আছে। আর আমি যোগদানের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি।’

আরও পড়ুন:

এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘সংসদ নির্বাচনে কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত ৭৫ বা ৭৬ হাজার পেন্ডিং আবেদন ছিল। এ কয়েক মাসে তা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। অতিদ্রুত এসব আবেদন নিষ্পত্তি করা হবে।’

তিনি আরও বলেন, ‘কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশন আসতে হবে না। পর্যায়ক্রমে সবার সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।’

এসএইচ