আজ (বুধবার, ১১ মার্চ) ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ’ আয়োজিত এক সংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের সব কার্যক্রম নিয়মনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই পরিচালিত করতে চায় বিএনপি।’ কোনো কিছু সংসদের ওপর চাপিয়ে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আরোপিত কোনো আদেশ, যেগুলো জবরদস্তিমূলকভাবে দেয়া হয়েছে, সেগুলো আমরা গ্রহণ করব না।’
এসময় সালাহউদ্দিন আহমদ জানান, জাতীয় ঐক্য ও রাজনৈতিক সমঝোতা জোরদার করতে সরকার একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নেবে।





