সংসদের প্রথম অধিবেশনে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত ডিএমপির নির্দেশনা

জাতীয় সংসদ ও ডিএমপি লোগো
দেশে এখন
0

জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামীকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬)। আজ (বুধবার, ১১ মার্চ) অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নির্দেশনায় বলা হয়েছে, অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরী পাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট) ও আসাদগেট (১ নম্বর গেট) উন্মুক্ত থাকবে।

যানজট এড়ানোর জন্য এবং নির্বিঘ্নে সংসদ ভবনে প্রবেশের নিমিত্তে আমন্ত্রিত অতিথিদের মনিপুরী পাড়া গেট এড়িয়ে (মনিপুরীপাড়া গেটে গাড়ির চাপ বেশি থাকবে বিধায়) বকুলতলা গেট ও আসাদগেট দিয়ে জাতীয় সংসদ অভ্যন্তরে প্রবেশের জন্য বলা হয়েছে।

আমন্ত্রণপত্রের সঙ্গে প্রেরিত গাড়ির স্টিকার (পদ্মা, মেঘনা, যমুনা, শাপলা, বকুল, শিউলি ও শিমুল) অনুযায়ী নির্ধারিত স্থানে (অত্রসাথ সংযুক্ত পার্কিং প্ল্যান মোতাবেক) গাড়ি পার্কিং করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন:

উল্লেখ্য, পদ্মা, মেঘনা, যমুনা এবং শাপলা স্টিকারযুক্ত গাড়ির পার্কিং সংসদ ভবনের অভ্যন্তরে বিভিন্ন স্থানে হবে এবং বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়ির পার্কিং পুরাতন বাণিজ্য মেলা বাণিজ্য মেলা মাঠে থাকবে।

এছাড়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যানবাহনগুলো মানিক মিয়া এভিনিউ মূল সড়কে সিঙ্গেল লাইনে পার্কিং করতে হবে।

আমন্ত্রিত সব অতিথিরা টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করবেন। এক্ষেত্রে টানেল রোডে নামার সময় যথাসম্ভব কম সময় নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এসময় চালক বা সঙ্গীয় ব্যক্তিদের গাড়ি হতে না নামার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্মানিত অতিথিরা এবং সংশ্লিষ্ট সবাইকে (প্রবেশ গেট এবং পার্কিং স্থলে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।

এসএস