কমিটিগুলো হলো- সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ কমিটি গঠন, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি।
এর মধ্যে সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি গঠন করে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর বাকি তিনটি কমিটির প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম। পরে সেগুলো সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়।





