ইরানে হামলা বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানে হামলা বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে রাশিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘উত্তেজনা কমানো এবং সংঘাতকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে এমন পদক্ষেপের পক্ষে মস্কো কাজ করছে।’

আরও পড়ুন:

তিনি সতর্ক করে বলেন, ‘অঞ্চলজুড়ে মানবিক পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং চলমান উত্তেজনা বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয়।’ এ আহ্বান এমন সময়ে এলো, যখন রাশিয়া নিজেও ইউক্রেনের সঙ্গে পঞ্চম বছরে গড়ানো যুদ্ধে জড়িয়ে রয়েছে।

এএম