আজ বৃহস্পতিবার বিকালে (১২ মার্চ ২০২৬) রাজধানীর রুপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমনের বাড়িতে সাক্ষাৎ করতে যায়।
এসময় তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং চিকিৎসায় সহায়তাও করেন।
আরও পড়ুন:
এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমন পল্লবীতে নির্বাচনী পথ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন, এর প্রেক্ষিতে আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল চিকিৎসা সহায়তা প্রদান করলো। সুমনের চিকিৎসায় চিকিৎসার জন্য প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন।





