সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে: মির্জা ফখরুল

কথা বলছেন মির্জা ফখরুল
দেশে এখন
0

সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেয়া হবে না।’

চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।’

আরও পড়ুন:

এসময় নিজ জেলা ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ফোর লেন মহাসড়ক নির্মাণসহ নানা অবকাঠামগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল।

ইএ