নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে কাজ করছে সরকার: পরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম
দেশে এখন
0

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (শনিবার, ১৪ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় সায়েদাবাদে বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৬০টি যানজটপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। আর এসব জায়গায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। যাতে নির্বিঘ্নে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারে।

আরও পড়ুন:

একইসাথে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া না আদায় করতে পারে যেজন্য ভ্রাম্যমাণ আদালতও নিযুক্ত থাকবে বলে জানান তিনি। যদিও পর্যাপ্ত যানবাহনের ঘাটতি থাকলেও যাত্রীদের ইদ যাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন সড়কমন্ত্রী।

এসময় সায়দাবাদের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন তিনি। তার পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনারও।

ইএ